নিজস্ব প্রতিবেদক | ১২:০২ এএম, ২০২৪-০২-০৭
রাঙামাটি শহরের অন্যতম পরিচিত বিদ্যাপীঠ শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হল রুমে শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বন, পরিবেশ,জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
অনুষ্ঠানে দীপংকর তালুকদার বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাস্কৃতিক অনুষ্ঠানের উপর জোর দিতে হবে। প্রতিমাসে শিক্ষকদের লেখাপড়ার অগ্রগতি ও অবনতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করা জন্য শিক্ষকদের অনুরোধ করেন তিনি।
তিনি বলেন, বর্তমান প্রধান মুজিবুর রহমানসহ অন্যান্যদের নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তার কৌশলী ও যোগ্য পরিচালনায় স্কুলটি একটি মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নাসির উদ্দীন তালুকদার, শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমানসহ বিদ্যালেয়র শিক্ষক- শিক্ষিকাবৃন্দ।
আলোচনা সভা শেষে স্কুলের শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্ককার বিতরণ করা হয় এবং পরে স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
মেহেদী হাসান : মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের বৈরাগী বাজারে মাদকবিরোধ...বিস্তারিত
মনির হোসেন : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited